হটলাইন: 01943-992200
CI (শিক্ষক)ক্লাসরুম
৬ মিনিটে পড়ুন

২ ঘণ্টার ক্লাস কীভাবে শেষ পর্যন্ত প্রাণবন্ত রাখবেন

শুক্রবার সকাল, ১২ জন শিশু, দুই ঘণ্টা। প্রথম আধা ঘণ্টায় সবাই উৎসাহী। শেষ আধা ঘণ্টায় কী হয়, সেটাই একজন CI-এর আসল পরীক্ষা।

ছোট শিশুর মনোযোগ বেশিক্ষণ এক জায়গায় থাকে না, এটা স্বাভাবিক। তাই UCMAS ক্লাস বড় বড় ভাগে নয়, ছোট ছোট পর্বে সাজানো। প্রতিটি পর্বে ধরন বদলায়: দেখা, শোনা, হাতের কাজ। পর্ব বদলালেই শিশুর মনোযোগ নতুন করে জেগে ওঠে।

একটা নমুনা ক্লাস-পরিকল্পনা

১০ মিশুভেচ্ছা, আগের সপ্তাহের বাসার কাজ দেখা, পয়েন্ট
১৫ মিফ্ল্যাশ কার্ড (দলগত)
২৫ মিনতুন ফর্মুলা, অ্যাবাকাসে অনুশীলন
১০ মিবিরতি, হাতের ব্যায়াম
২০ মিশুনে হিসাব, জাম্বল ডিক্টেশন
২০ মিমনে মনে হিসাব (M.A.), স্পিড রাইটিং
১৫ মিদলগত প্রতিযোগিতা, বাসার কাজ বুঝিয়ে দেওয়া
৫ মিদিনের তারকা ঘোষণা, বিদায়

৬টি কার্যকর কৌশল

  1. নাম ধরে ডাকুন। প্রতি ক্লাসে প্রত্যেক শিশুকে অন্তত তিনবার নাম ধরে প্রশংসা করুন।
  2. দল বানান। "লাল দল বনাম নীল দল" ফ্ল্যাশ কার্ডে দারুণ কাজ করে। দল প্রতি মাসে বদলে দিন।
  3. গলার স্বর বদলান। শুনে হিসাবের সময় কখনো ধীরে, কখনো দ্রুত। একঘেয়ে স্বরে ঘুম আসে।
  4. ঘুরে ঘুরে দেখুন। বোর্ডের সামনে দাঁড়িয়ে না থেকে প্রত্যেকের আঙুল দেখুন। ভুল আঙুল শুরুতেই ঠিক করতে হয়।
  5. দ্রুত যারা, তাদের জন্য বাড়তি কাজ। আগে শেষ করা শিশু বসে থাকলে অন্যদের বিরক্ত করে।
  6. শেষটা আনন্দের রাখুন। ক্লাস যেন একটা খেলা বা প্রতিযোগিতা দিয়ে শেষ হয়। শিশু হাসিমুখে ফিরলে পরের সপ্তাহে আগ্রহ নিয়ে আসে।
পয়েন্ট সিস্টেম: সময়মতো আসা, বাসার কাজ, UCMAS টি-শার্ট পরা আর ক্লাসে অংশ নেওয়ার জন্য পয়েন্ট দিন। মাস শেষে ছোট পুরস্কার। শৃঙ্খলা আসে বকা ছাড়াই।
মনে রাখুন
  • ছোট পর্ব, বারবার ধরন বদল।
  • দল, পয়েন্ট আর নাম ধরে প্রশংসা।
  • ক্লাস শেষ হোক আনন্দ দিয়ে।
আপনার সন্তানের জন্য UCMASকাছের সেন্টারে একটা ফ্রি ট্রায়াল ক্লাসে নিজে দেখে নিন।
ফ্রি ট্রায়াল ক্লাস