গণিতের ভয় নয়,
এবার মনে মনে হিসাব— ঝড়ের গতিতে!
UCMAS গণিতের টিউশন নয়। অ্যাবাকাস দিয়ে শুরু করে শিশু মনে মনে হিসাব করতে শেখে। সেই পথে বাড়ে মনোযোগ, স্মৃতিশক্তি আর আত্মবিশ্বাস। স্ক্রিন ছাড়াই, খেলার ছলে।
যন্ত্রের বুদ্ধির যুগে সবচেয়ে বড় শক্তি সন্তানের নিজের মস্তিষ্ক
আজ মোবাইল আর এআই নিমেষেই হিসাব করে, প্রশ্নের উত্তর দেয়। কিন্তু কোন প্রশ্ন করতে হবে, কোন উত্তরটা ঠিক, আর নতুন কী বানাতে হবে, সেটা ঠিক করবে আপনার সন্তানের নিজের চিন্তাশক্তি। এই শক্তি গড়ে তোলাই UCMAS-এর AI — Abacus Intelligence।
যুক্তি ও বিশ্লেষণ
সংখ্যা চেনা, ধাপে ধাপে হিসাব, নিয়ম মেনে সমস্যার সমাধান।
সৃজনশীলতা ও কল্পনা
মনের পর্দায় অ্যাবাকাসের ছবি দেখা, ভিজ্যুয়ালাইজেশন আর নতুন করে ভাবা।
যুক্তি নাকি সৃজনশীলতা, সন্তানের জন্য কোনটা বেছে নেবেন? UCMAS-এ দুটোই একসাথে।
এআই যা করে দিতে পারে না, আপনার সন্তান তা নিজেই পারবে
গভীর মনোযোগ
নোটিফিকেশন আর স্ক্রিনের ভিড়ে একটানা মনোযোগ ধরে রাখাই হবে সবচেয়ে দামি দক্ষতা। UCMAS ক্লাসে শোনা, দেখা আর হিসাব একসাথে করতে হয়। এতে মনোযোগের নিয়মিত ব্যায়াম হয়।
নিজে চিন্তা করা
এআই-এর দেওয়া উত্তর ঠিক কিনা যাচাই করতে সংখ্যার নিজস্ব বোধ লাগে। যে শিশু মনে মনে হিসাব করতে পারে, সে সহজেই ভুল ধরে ফেলে।
কল্পনাশক্তি
মনের মধ্যে অ্যাবাকাস কল্পনা করতে করতে ভিজ্যুয়ালাইজেশনের ক্ষমতা বাড়ে। নতুন কিছু তৈরি করা আর সমস্যা সমাধানের ভিত্তি এটাই।
আত্মবিশ্বাস ও দ্রুত সিদ্ধান্ত
নির্দিষ্ট সময়ে নির্ভুল উত্তর দেওয়ার অভ্যাস শিশুকে চাপের মধ্যেও শান্ত থেকে সিদ্ধান্ত নিতে শেখায়।
অভিভাবকের প্রশ্ন? আমাদের AI-এর কাছে উত্তর আছে।
মনোযোগ, স্বচ্ছ চিন্তা আর আত্মবিশ্বাস দিয়ে আপনার সন্তানের শেখার শক্ত ভিত কীভাবে গড়বেন, ফ্রি সেশনে এসে জেনে নিন।
অফার ও আপডেট
হাতের অ্যাবাকাস থেকে মনের অ্যাবাকাস
UCMAS (Universal Concept of Mental Arithmetic System) ১৯৯৩ সালে মালয়েশিয়ায় শুরু হওয়া একটি আন্তর্জাতিক প্রোগ্রাম। শিশুরা শেখে তিন ধাপে:
হাতে অ্যাবাকাস
আসল অ্যাবাকাসে দুই হাতের আঙুলে পুঁতি সরিয়ে হিসাব শেখে। চোখ, হাত আর মস্তিষ্ক একসাথে কাজ করে।
ভিজ্যুয়াল অ্যাবাকাস
এরপর হাতের অ্যাবাকাস সরিয়ে নেওয়া হয়। শিশু মনের মধ্যে অ্যাবাকাসের ছবি কল্পনা করে হিসাব করে।
মেন্টাল অ্যারিথমেটিক
শেষে কোনো কিছু ছাড়াই মনে মনে দ্রুত ও নির্ভুল হিসাব করে। সাথে বাড়ে মনোযোগ আর স্মৃতিশক্তি।
COMIC JARS: যে ৯টি দক্ষতা নিয়ে বেড়ে ওঠে UCMAS শিশুরা
COMIC JARS-এর প্রতিটি অক্ষর একটি দক্ষতা। UCMAS ক্লাসের প্রতিটি অনুশীলনে এই দক্ষতাগুলোর চর্চা হয়।
মনোযোগ Concentration
শিক্ষকের নির্দেশ, ফ্ল্যাশ কার্ড আর গণিতে একটানা মন ধরে রাখে।
পর্যবেক্ষণ Observation
চোখের পলকে ছবি আর সংখ্যা চিনে ফেলে, ঠিক স্ক্যানারের মতো।
স্মৃতিশক্তি Memory
পুঁতির নড়াচড়া মনে রাখতে রাখতে ছবির মতো মনে রাখার ক্ষমতা বাড়ে।
কল্পনাশক্তি Imagination
হাতের পুঁতিকে মনের ছবিতে বদলে মনে মনে বড় গণিত করে।
সৃজনশীলতা Creativity
সংখ্যার যুক্তিকে ছবির কল্পনায় রূপ দেয়, তাই মস্তিষ্কের দুই দিকই সক্রিয় হয়।
খেলার ছলে শেখা, সারাজীবন কাজে লাগা
বিচারবুদ্ধি Judgement
পরিস্থিতি বুঝে, ভেবেচিন্তে ঠিক সিদ্ধান্ত নিতে শেখে।
প্রয়োগ Application
শেখা কৌশল স্কুলের পড়ায় আর দৈনন্দিন জীবনে কাজে লাগায়।
যুক্তি Reasoning
ধাপে ধাপে ভেবে সমস্যার সমাধান বের করে।
আত্মবিশ্বাস Self-confidence
সময় বেঁধে অনুশীলন, দলগত কাজ আর প্রতিযোগিতায় শান্ত থেকে নিজের সেরাটা দেয়।
৩টি মডিউল, ১১টি লেভেল
প্রতিটি লেভেল সাধারণত ৬ মাসের। সপ্তাহে একদিন ২ ঘণ্টার ক্লাস। প্রতিটি লেভেল শেষে আন্তর্জাতিক গ্রেডিং পরীক্ষা ও সার্টিফিকেট।
ফাউন্ডেশন
অ্যাবাকাসের ভিত্তি, হাত-চোখের সমন্বয় ও প্রাথমিক মানসিক গণনা
- অ্যাবাকাসে দক্ষতা
- ভিজ্যুয়াল অ্যাবাকাসের সাথে পরিচয়
- দেখা ও শোনার দক্ষতা বৃদ্ধি
কনস্ট্রাকশন
গতি, নির্ভুলতা, মনোযোগ ও ভিজ্যুয়াল অ্যাবাকাসে দক্ষতা
- অ্যাবাকাসে দ্রুত হিসাব
- আরও শক্তিশালী মানসিক গণনা
- মনে রাখা ও মনোযোগের উন্নতি
- মস্তিষ্কের দুই অংশের ব্যবহার
অ্যাডভান্সড
উচ্চগতির মানসিক গণনা, আত্মবিশ্বাস ও উন্নত চিন্তাশক্তি
- উচ্চগতির মানসিক গণনা
- আত্মমর্যাদা বৃদ্ধি
- দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা
- একসাথে একাধিক কাজের দক্ষতা
আপনার যা জানা দরকার
টিভির খবরে আমরা
অভিভাবকদের আস্থা, শিশুদের ভালোবাসা
আপনার কাছের UCMAS সেন্টার
দেশের টি শহরে আমাদের টি সেন্টার। শহর বেছে নিন অথবা এলাকার নাম লিখে খুঁজুন।
অভিভাবকদের সাধারণ প্রশ্ন
কোন বয়সে ভর্তি করানো যায়?
৪ থেকে ১৩ বছর বয়সে। ছোটরা একেবারে শুরু থেকে শেখে, বড়রা তাদের উপযোগী লেভেলে শুরু করে।
সপ্তাহে কয়দিন ক্লাস হয়?
সপ্তাহে একদিন, প্রতি ক্লাস ২ ঘণ্টার। বেশিরভাগ ব্যাচ শুক্র ও শনিবার। এর পাশাপাশি বাসায় প্রতিদিন অল্প সময় অনুশীলন করতে হয়। আপনার সেন্টারের সময়সূচি জানতে কল করুন।
পুরো কোর্স কত দিনের?
১১টি লেভেল আছে। প্রতিটি লেভেল সাধারণত ৬ মাসের। প্রতিটি লেভেল শেষে আন্তর্জাতিক গ্রেডিং পরীক্ষা ও সার্টিফিকেট।
এটা কি গণিতের টিউশন?
না। UCMAS মস্তিষ্ক বিকাশের প্রোগ্রাম, স্কুলের সিলেবাসের টিউশন নয়। এখানে বাড়ে মনোযোগ, স্মৃতি, গতি আর আত্মবিশ্বাস, যা স্কুলের সব বিষয়ে কাজে লাগে। তবে আমরা পরীক্ষার নম্বরের নিশ্চয়তা দিই না।
আমার সন্তান গণিতে দুর্বল। সে কি পারবে?
পারবে। শেখা শুরু হয় একেবারে গোড়া থেকে, অ্যাবাকাসের পুঁতি চেনা দিয়ে। প্রত্যেক শিশু ধাপে ধাপে নিজের গতিতে এগোয়।
ফ্রি ট্রায়াল ক্লাসে কী হয়?
শুরুতে সন্তানের ছোট একটা পরীক্ষা হয়। তারপর একটা ক্লাস। শেষে আবার ছোট পরীক্ষা, যাতে পার্থক্যটা আপনি নিজের চোখে দেখতে পান। এই সময়ে আপনাকে পুরো প্রোগ্রামটা বুঝিয়ে বলা হবে।
ফি কত?
সেন্টার ও লেভেলভেদে ফি আলাদা। সঠিক তথ্যের জন্য কল বা হোয়াটসঅ্যাপ করুন।
বাংলাদেশে UCMAS কত দিন ধরে আছে?
২০০৮ সাল থেকে। আর বিশ্বজুড়ে UCMAS চলছে ১৯৯৩ সাল থেকে।
আপনার সন্তানকে UCMAS-এ ভর্তি করুন
ফর্মটি পূরণ করে পাঠালে তথ্যগুলো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করব।
