শিশুদের মেধা গড়ুন,
নিজের ব্যবসাও গড়ুন
৮০টির বেশি দেশে চলা আন্তর্জাতিক ব্রেন ডেভেলপমেন্ট ব্র্যান্ড এখন আপনার জেলা বা উপজেলায়। শিক্ষক হতে হবে না। কারিকুলাম, প্রশিক্ষণ, বই আর মার্কেটিং সব আমাদের। আপনি গড়বেন নিজের এলাকার সেরা শিক্ষা উদ্যোগ।
- শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না
- নিজের এলাকায় একচেটিয়া অধিকার
- মূল ক্লাস শুক্র ও শনিবার
কেন আপনার পরবর্তী বিনিয়োগ UCMAS-এ হওয়া উচিত?UCMAS Bangladesh · ইউটিউব
বাংলাদেশে সুযোগটা এখনো খোলা
অভিভাবকেরা সন্তানের পড়াশোনায় প্রচুর খরচ করেন, কিন্তু প্রায় সবটাই যায় পরীক্ষাকেন্দ্রিক কোচিংয়ে। মনোযোগ, স্মৃতি আর চিন্তাশক্তি গড়ার মতো আন্তর্জাতিক, গবেষণাভিত্তিক প্রোগ্রাম ঢাকা-চট্টগ্রামের বাইরে প্রায় নেই।
সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর খানা আয়-ব্যয় জরিপ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৪, UNICEF ও UNFPA এর জনসংখ্যা তথ্য। সংখ্যাগুলো আনুমানিক।
এই সুযোগ কাদের জন্য
শিক্ষা উদ্যোক্তা
আপনার স্কুল, কিন্ডারগার্টেন বা কোচিং সেন্টার আছে। জায়গা আর শিক্ষার্থী দুটোই আছে।
- একই জায়গায় নতুন আয়ের পথ
- শুক্র-শনিবারের ফাঁকা রুম কাজে লাগবে
- আন্তর্জাতিক ব্র্যান্ডে প্রতিষ্ঠানের মান বাড়বে
নারী উদ্যোক্তা
আপনি শিক্ষক, মা, বা চাকরি ছেড়ে নিজে কিছু করতে চান। সম্মানজনক, শিশুদের নিয়ে কাজ।
- নিজের এলাকাতেই ব্যবসা, দূরে যেতে হবে না
- মূল ক্লাস সপ্তাহে দুদিন, পরিবারের জন্যও সময় থাকে
- পুরো পদ্ধতি তৈরি, শুরু থেকে আমরা পাশে
নতুন বিনিয়োগকারী
জেলা বা উপজেলা শহরে পরীক্ষিত একটা ব্যবসায় বিনিয়োগ করতে চান।
- ৩০ বছরের পুরনো, পরীক্ষিত ব্যবসার মডেল
- মাসিক ফি থেকে নিয়মিত আয়
- সফল হলে পরে আরও শাখা খোলার সুযোগ
যা সবচেয়ে বেশি দরকার
শিক্ষকতার ডিগ্রি বা অভিজ্ঞতা লাগবে না। লাগবে শিশুদের শিক্ষার প্রতি ভালোবাসা, অভিভাবকের সাথে সুন্দর করে কথা বলার অভ্যাস, আর নিজের উদ্যোগ নিজে এগিয়ে নেওয়ার আগ্রহ। ক্লাস নেবেন UCMAS-এর প্রশিক্ষিত কোর্স ইনস্ট্রাক্টর।
অভিভাবকের কাছে UCMAS কেন আলাদা
UCMAS গণিতের টিউশন নয়। অ্যাবাকাস আর মনে মনে হিসাবের মাধ্যমে শিশুর মনোযোগ, স্মৃতি, কল্পনা আর আত্মবিশ্বাস গড়ে তোলে। একে বলে COMIC JARS। তাই আপনার সেন্টার এলাকার আর দশটা কোচিংয়ের সাথে দামের প্রতিযোগিতায় নামবে না।
- গবেষণায় প্রমাণ আছে। MIT, Harvard, Stanford, University of Manchester সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান ও সুদানের ১০টি বিশ্ববিদ্যালয়ে UCMAS ও মনের অ্যাবাকাস নিয়ে গবেষণা হয়েছে। অভিভাবককে বোঝানোর সবচেয়ে বড় শক্তি এটাই।
- শিশু অনেক দিন থাকে। ১১টি লেভেল, আন্তর্জাতিক গ্রেডিং পরীক্ষা, প্রতিযোগিতা আর গ্র্যাজুয়েশন। প্রতিটি ধাপ শিশুকে পরের ধাপে এগিয়ে নিয়ে যায়।
- পরিচিত নাম। বাংলাদেশে ২০০৮ সাল থেকে আছে। অচেনা নতুন ব্র্যান্ডের চেয়ে অভিভাবকের আস্থা পাওয়া অনেক সহজ।
সাধারণ কোচিং সেন্টার বনাম UCMAS ফ্র্যাঞ্চাইজি
| সাধারণ কোচিং | UCMAS ফ্র্যাঞ্চাইজি |
|---|---|
| শুধু এলাকার সুনামের উপর নির্ভর | ৮০+ দেশের ৩০ বছরের পুরনো ব্র্যান্ড |
| লক্ষ্য শুধু পরীক্ষার নম্বর | শিশুর সার্বিক মস্তিষ্ক বিকাশ |
| পেছনে কোনো গবেষণা নেই | বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণা |
| বই আর পদ্ধতি নিজেকে বানাতে হয় | তৈরি কারিকুলাম, বই ও উপকরণ |
| মার্কেটিং পুরোটাই নিজের | দেশব্যাপী সেন্ট্রাল মার্কেটিং |
| পাশেই নতুন প্রতিযোগী খুলতে পারে | চুক্তিতে নিজের এলাকার একচেটিয়া অধিকার |
| আয় মূলত মাসিক ফি | ফি, বই, পরীক্ষা, প্রতিযোগিতা, অনুষ্ঠান |
ফ্র্যাঞ্চাইজি ফি খরচ নয়, বিনিয়োগ
ফির বিনিময়ে আপনি পাচ্ছেন একটা চালু সেন্টারের পুরো ব্যবস্থা। আগে কখনো শিক্ষা ব্যবসা না করলেও শুরু করতে পারবেন।
আন্তর্জাতিক ব্র্যান্ড ও লাইসেন্স
UCMAS নাম, লোগো আর আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহারের অধিকার। শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
শিক্ষক প্রশিক্ষণ
আপনার ইনস্ট্রাক্টরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। দক্ষতা ধরে রাখতে বিশেষ ট্রেনিং অ্যাপ।
অরিজিনাল উপকরণ
UCMAS অ্যাবাকাস, বই, খাতা, পেন্সিল ও ব্যাগ, সরাসরি আমাদের মাননিয়ন্ত্রণের মধ্য দিয়ে।
ডিজিটাল ব্যবস্থা
শিক্ষার্থীর বাসায় অনুশীলনের লার্নিং অ্যাপ, সেন্টারের হিসাব ও শিক্ষার্থী সামলানোর সফটওয়্যার, আর টেকনিক্যাল সাপোর্ট।
সেন্ট্রাল মার্কেটিং
বছরজুড়ে দেশব্যাপী ফেসবুক ও অন্যান্য ক্যাম্পেইন। এলাকার প্রচারের জন্য ব্র্যান্ড গাইডলাইন ও ডিজাইন সাপোর্ট।
সেন্টার সেটআপ
জায়গা বাছাই, রেজিস্ট্রেশন, সাজসজ্জার মান আর উদ্বোধনের আগের পুরো চেকলিস্ট।
পরিচালনার ম্যানুয়াল
ভর্তি, ট্রায়াল ক্লাস, শিক্ষার্থী ধরে রাখা আর হিসাবের তৈরি পদ্ধতি। প্রতি মাসের রিভিউ প্যাক।
পরীক্ষা ও প্রতিযোগিতা
আন্তর্জাতিক গ্রেডিং পরীক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
একচেটিয়া এলাকা ও নেটওয়ার্ক
আপনার এলাকায় আর কোনো UCMAS ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। দেশের অন্য ফ্র্যাঞ্চাইজিদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
Meet Our Leaders
দূরদর্শিতা, অভিজ্ঞতা আর শিশুদের শিক্ষার প্রতি অঙ্গীকার নিয়ে বাংলাদেশে UCMAS-এর পথচলায় নেতৃত্ব দিচ্ছেন যাঁরা।
Md. Tanvirul HaqueNational Franchisee and Chairman
Kamruddin NissanCEO
Md. Habibul Alam ShimulDirectorআমাদের ফ্র্যাঞ্চাইজি পরিবার
নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন সেন্টার
টিভির খবরে আমরা
কত লাগবে, কোথা থেকে আয় আসবে
স্কুল বা বড় প্রতিষ্ঠানের তুলনায় UCMAS সেন্টার খুলতে বিনিয়োগ কম লাগে। ছোট জায়গা, কম আসবাব, আর কারিকুলাম তৈরিই থাকে।
ফ্র্যাঞ্চাইজি ফি: এলাকা অনুযায়ী
দেশের প্রতিটি প্রান্তে UCMAS পৌঁছাতে এলাকার ধরন বুঝে ফি ঠিক করা হয়।
আপনার এলাকার নির্দিষ্ট ফি ও শর্ত জানতে সরাসরি যোগাযোগ করুন।
সেন্টার সাজানোর আনুমানিক খরচ
২০–২৫ জনের একটি ব্যাচ চালানোর মতো ছোট সেন্টার ধরে:
| রুম ভাড়া (অ্যাডভান্স ও জামানত) | ২০,০০০–৫০,০০০ |
| বেঞ্চ, টেবিল, চেয়ার | ২৫,০০০–৪০,০০০ |
| হোয়াইটবোর্ড ও মার্কার | ২,৫০০–৩,৫০০ |
| সাইনবোর্ড ও দেয়ালের ব্র্যান্ডিং | ৩০,০০০–৫০,০০০ |
| ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন | ৫,০০০–১০,০০০ |
| সাজসজ্জা (ইচ্ছা হলে) | ২০,০০০–৫০,০০০ |
| মোট, আনুমানিক | ৭০,০০০–১,৫০,০০০ টাকা |
ফ্র্যাঞ্চাইজি ফি এর বাইরে। আগে থেকে স্কুল বা কোচিং থাকলে এই খরচ অনেক কমে যায়।
আয় আসে একাধিক পথে
নিজেই হিসাব করে দেখুন
ঘরগুলোতে আপনার এলাকার সংখ্যা বসান।
এটা শুধু হিসাবের উদাহরণ, আয়ের নিশ্চয়তা নয়। আসল আয় নির্ভর করে এলাকা, ফি, শিক্ষার্থী সংখ্যা আর আপনার পরিচালনার উপর। রয়্যালটির হার চুক্তি অনুযায়ী ঠিক হয়।
চারটি জিনিস হলেই চলবে
জায়গা
২০০–৩০০ বর্গফুট হলেই যথেষ্ট। স্কুল বা কোচিং এলাকার কাছে, যেখানে অভিভাবক সহজে আসতে পারেন।
প্রশিক্ষিত ইনস্ট্রাক্টর
আপনার পছন্দের শিক্ষককে আমরাই UCMAS পদ্ধতিতে প্রশিক্ষণ দেব।
ডিজিটাল উপস্থিতি
ফেসবুক পেজ, গুগল ম্যাপে লোকেশন আর ভর্তির হটলাইন। ডিজাইন আমাদের গাইডলাইন অনুযায়ী।
প্রচার সামগ্রী
ভর্তির পোস্টার, লিফলেট, স্ট্যান্ড ব্যানার, ছোট ভিডিও বিজ্ঞাপন, অভিভাবক সেমিনার আর ডেমো ক্লাস।
আগ্রহ থেকে প্রথম ব্যাচ: ৭টি ধাপ
- আগ্রহ জানাননিচের ফর্ম, কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
- প্রাথমিক আলাপআপনার এলাকা, লক্ষ্য আর বিনিয়োগের সামর্থ্য নিয়ে কথা।
- এলাকা ও প্যাকেজআপনার এলাকা খালি কিনা নিশ্চিত করে বিস্তারিত প্যাকেজ ও চুক্তির শর্ত।
- সেন্টার পরিদর্শনচালু কোনো UCMAS সেন্টার ঘুরে দেখা আর কাগজপত্র যাচাই।
- চুক্তি ও সেটআপচুক্তি সই, জায়গা সাজানো, ব্র্যান্ডিং আর উপকরণ।
- প্রশিক্ষণ ও প্রচারইনস্ট্রাক্টর প্রশিক্ষণ, অভিভাবক সেমিনার, ডেমো ক্লাস আর ফেসবুক প্রচার।
- প্রথম ব্যাচ২০–২৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু।
ফ্র্যাঞ্চাইজি নিয়ে সাধারণ প্রশ্ন
আমি শিক্ষক নই। আমি কি ফ্র্যাঞ্চাইজি নিতে পারব?
পারবেন। ক্লাস নেবেন UCMAS-এর প্রশিক্ষিত কোর্স ইনস্ট্রাক্টর। আপনার কাজ সেন্টার পরিচালনা, অভিভাবকের সাথে যোগাযোগ আর এলাকায় প্রচার। আপনি চাইলে নিজেও প্রশিক্ষণ নিয়ে পড়াতে পারেন।
ফ্র্যাঞ্চাইজি ফি কত?
এলাকার ধরন অনুযায়ী ফি আলাদা: প্লাটিনাম (মেট্রো ও বিভাগীয় শহর), গোল্ড (জেলা শহর), সিলভার (উপজেলা ও মফস্বল) আর কমিউনিটি (গ্রাম ও ইউনিয়ন)। আপনার এলাকার ফি জানতে কল করুন।
ফি দিয়ে আমি কী কী পাব?
ব্র্যান্ড ও লাইসেন্স, শিক্ষক প্রশিক্ষণ, অরিজিনাল উপকরণ, লার্নিং অ্যাপ ও ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেন্ট্রাল মার্কেটিং, সেটআপ গাইড, পরিচালনার ম্যানুয়াল, পরীক্ষা ও প্রতিযোগিতা আর একচেটিয়া এলাকা।
কতটুকু জায়গা লাগবে?
২০০–৩০০ বর্গফুটের একটি রুম দিয়েই শুরু করা যায়। আপনার স্কুল বা কোচিং থাকলে সেখানেই চালু করতে পারেন।
ক্লাস কখন হয়? পুরো সময় দিতে হবে?
সপ্তাহে একদিন ২ ঘণ্টার ক্লাস। মূল ব্যাচগুলো শুক্র ও শনিবার, প্রয়োজনে সপ্তাহের অন্য দিন বিকেলে। তাই চাকরি, অন্য ব্যবসা বা সংসারের পাশাপাশিও চালানো যায়।
আমার এলাকায় কি অন্য কেউ UCMAS খুলতে পারবে?
না। চুক্তি অনুযায়ী আপনার নির্দিষ্ট এলাকায় আর কোনো UCMAS ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না।
শিক্ষার্থী পাব কীভাবে?
দেশব্যাপী সেন্ট্রাল মার্কেটিং থেকে আসা অভিভাবকদের আপনার সেন্টারে পাঠানো হয়। সাথে আপনার এলাকার জন্য পোস্টার, লিফলেট, অভিভাবক সেমিনার আর ডেমো ক্লাসের পুরো পদ্ধতি আমরা দেব। ভর্তি নিশ্চিত করার কাজটা সেন্টারের।
আয় কত হতে পারে? কত দিনে বিনিয়োগ উঠবে?
এটা নির্ভর করে শিক্ষার্থী সংখ্যা, এলাকার ফি আর খরচের উপর। উপরের হিসাবের ঘরে নিজের সংখ্যা বসিয়ে দেখুন। আলাপের সময় আপনার এলাকা ধরে বিস্তারিত হিসাব দেওয়া হবে। আমরা নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দিই না।
রয়্যালটি কী, কেন দিতে হয়?
সেন্টারের আয়ের একটা নির্দিষ্ট অংশ, যা দিয়ে আন্তর্জাতিক লাইসেন্স, কারিকুলাম, প্রশিক্ষণ আর মার্কেটিং চালু থাকে। হার চুক্তিতে লেখা থাকে।
চুক্তি কত বছরের?
চুক্তির মেয়াদ, নবায়ন আর অন্যান্য শর্ত আলাপের সময় বিস্তারিত জানানো হবে।
সফল হলে কি আরও শাখা খুলতে পারব?
পারবেন। একটি সেন্টার সফলভাবে চালালে পরে আরও শাখা বা এলাকাভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সুযোগ আছে।
সিদ্ধান্ত নেওয়ার আগে কি কোনো সেন্টার দেখতে পারব?
অবশ্যই। চালু কোনো UCMAS সেন্টার ঘুরে দেখার ব্যবস্থা করা হবে।
আপনার এলাকা কি এখনো খালি আছে?
ফর্মটি পূরণ করে পাঠালে তথ্যগুলো আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। আমাদের ফ্র্যাঞ্চাইজি টিম দ্রুত যোগাযোগ করবে।
ন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি অফিস
House-11 (2nd Floor), Road-02, Block-B, Mirpur-10, Dhaka-1216

Mst. Anowara Aktar
Md. Nazrul Islam
Bilkis Ara
Md. Mamun Hossain
Maksuda Khanom Dalia
Tanvir Islam